নাটোরে চারটি আসনের ৫৬৬টি কেন্দ্রের ৫০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম জানান, নাটোরে ৪টি সংসদীয় আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ৫২২টি। তবে এবার মোট কেন্দ্র ৫৬৬টি। জেলার মোট ১৩ লাখ ৩ হাজার ৮৭৭ জন ভোটার এসব কেন্দ্রের ২ হাজার ৬শ’ ৭৫টি কক্ষে ভোট দেবেন। ভোটারদের মধ্যে ৬ লাখ ৫০ হাজার ৫০৭ জন পুরুষ এবং ৬ লাখ ৫৩ হাজার ৩৭০ নারী।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, প্রথমে ১৫০টিকে ঝুকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে তদন্ত শেষে বর্তমানে ৫০টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্র অধিক গুরুত্ব সহকারে মনিটরিং করা হবে।’








