ক্রেস্ট, মানপত্র, উপহার গ্রহণ করবো না: স্বপন

জয়পুরহাট প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ১০:১৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১০:২২

আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২ (কালাই,ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ফেসবুকে তার নির্বাচনি এলাকার জনসাধারণ ও নেতাকর্মীদের উদ্দেশ্য করে পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি অনুরোধ জানিয়েছেন, তাকে যেন ক্রেস্ট, বাঁধাই করা মানপত্র অথবা কোনও উপহার দেওয়া না হয়। তার এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন জেলার সচেতন মহল।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ২০১৪ সালে তিনি জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এবার একই আসন থেকে ২ লাখ ২৮ হাজার ৭৩০ ভোট পেয়ে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিপক্ষ ধানের শীষ নিয়ে বিএনপি দলীয় সাবেক সাংসদ আবু ইউসুফ মো. খলিলুর রহমান পান ২৬ হাজার ১২০ ভোট। যদিও তিনি নির্বাচন চলাকালে ভোট বর্জন করেন।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর স্বপন তার ফেসবুক স্ট্যাটাসে এলাকার জনসাধারণ ও নেতাকর্মীদের অনুরোধ করে লিখেন, ‘ক্রেস্ট, বাঁধাই করা মানপত্র, ফুলের তোড়া বা কোনও উপহার দেওয়া হলে আমি গ্রহণ করবো না। আমার জন্য চাঁদাবাজি করে গেট নির্মাণ করবেন না। কোনও শিক্ষার্থীদের লাইনে দাঁড় করে রাখলে আমি সেই অনুষ্ঠান বয়কট এবং সেই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবো।’

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘রকমারি খাবার, বোতলজাত পানি এবং চা আপ্যায়নের ব্যবস্থা করলে আমি সেই অনুষ্ঠান বর্জন করবো। কোনও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে কেউ বিপুল অর্থ ব্যবহার করে স্টেজ নির্মাণ করবেন না। কোনও অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে দয়া করে দাবি-দাওয়ার নামে ভিক্ষাবৃত্তি শেখাবেন না। এ ক্ষেত্রে বয়স্করা দয়া করে প্রকৃত সমস্যা তুলে ধরে তা সমাধানের কথা বলতে পারেন। আর সরকারি কর্মচারী ছাড়া দয়া করে আমাকে কেউ স্যার সম্বোধন করবেন না। সরকারি কর্মচারীরা তাদের নিজস্ব রীতি মেনে চলেন। কাজেই সেটি তাদের নিজস্ব বিষয়।’.

স্বপন লিখেন, ‘উপরোক্ত বিষয়গুলো আমার নির্বাচনি এলাকার জন্য প্রযোজ্য। বিষয়গুলো আমার দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক বিভাগের জন্যও প্রযোজ্য। আমাকে কোথাও আমন্ত্রণ জানালে আমি উপস্থিত থাকতে সম্মত হলে সেই আয়োজকদের জন্যও প্রযোজ্য। আমি প্রজাতন্ত্রের জনপ্রতিনিধি, জনগণের দয়ায় নির্বাচিত জনপ্রতিনিধি। দেশ ও জনগণের জন্য কাজ করতে শপথ গ্রহণ করেছি। রাষ্ট্র আমাকে আইনানুগভাবে বেতন-ভাতা, সম্মানী ও সুবিধাদি দেয়।’

সংসদ সদস্যের দেওয়া ফেসবুকে এই স্ট্যাটাস এখন জয়পুরহাট এলাকার মানুষদের মুখে মুখে। বিশেষ করে কালাই ক্ষেতলাল আক্কেলপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি বেশ আলোচিত। সংসদ সদস্যের এমন অনুরোধের বাস্তব রূপ দেখার জন্যই অপেক্ষায় থাকবেন এমন মন্তব্য এলাকার তরুণ শিক্ষার্থীদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষেতলাল পৌর সদরের শিক্ষার্থী আনিকা তাসনিম বলেন, আমরা অতীতের মতো জনপ্রতিনিধিদের প্রভুত্ব দেখতে চাই না। স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের দেশটিকে সবদিক থেকে উন্নত দেশ হিসেবে দেখতে চাই। যার প্রধান কারিগরই হচ্ছেন আমাদের সংসদ সদস্যরা।

ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন্নেছা কলেজের অধ্যক্ষ মোস্তফা জামান সিদ্দিক বলেন, ‘স্বাধীনতার পর যুগ যুগ সময় গেছে। কিন্তু এ অঞ্চলের শিক্ষার্থীরা কখনও সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের সুযোগ লাভ করেনি। এবার এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ৬টি প্রতিষ্ঠান সরকারি হয়েছে। যার প্রধান ভূমিকা পালন করেন এলাকার সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তার প্রতিটি কাজ এলাকার উন্নয়নে সহায়ক। আমরা চাই অতীতের সব গ্লানি মুছে জনবান্ধব রাজনীতি গড়ে উঠুক এ অঞ্চলে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি