আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৩:৩০ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৩:৩০

আফগানিস্তানে নারী অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে দ্বিপক্ষীয় ক্রিকেটে দেশটির সঙ্গে না খেলার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো টুর্নামেন্টের বাইরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আয়োজন করবে না তারা। তালেবান সরকারের অধীনে নারী অধিকার ও বৃহত্তর মানবাধিকার পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে কার্যত বন্ধ হয়ে গেছে নারীদের খেলাধুলার সুযোগ। একই সঙ্গে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের প্রবেশাধিকারও কঠোরভাবে সীমিত করা হয়েছে।

তালেবানের দাবি, ইসলামী আইন ও স্থানীয় রীতিনীতির নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী তারা নারীদের অধিকারকে সম্মান করে। তাদের মতে, অভ্যন্তরীণ বিষয়গুলো স্থানীয়ভাবেই সমাধান করা উচিত।

স্কটল্যান্ডের এই সিদ্ধান্তের সঙ্গে মিল রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অবস্থানের। তারাও আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক স্থগিত রেখেছে। ২০১৭ সালে আফগানিস্তানকে পূর্ণ সদস্যের মর্যাদা দিয়েছিল আইসিসি।

সোমবার এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, ‘এই নীতি প্রতিবছর পর্যালোচনা করা হবে। আইসিসির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অথবা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটলেও তা পুনর্বিবেচনা করা হবে।’

স্কটল্যান্ডের ক্রিকেট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, খেলায় নারী ও মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর অঙ্গীকার এবং আফগানিস্তানের মানবিক পরিস্থিতি বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচ খেলেনি স্কটল্যান্ড। তবে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, গত জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পুরুষ দলের সিরিজের আগে অনুশীলনের সুযোগ-সুবিধা চেয়ে স্কটল্যান্ডের কাছে অনুরোধ করেছিল এসিবি।

এ ছাড়া আফগানিস্তান প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি আসরকে সামনে রেখে গত সেপ্টেম্বরে স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ চেয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

ক্রিকেট স্কটল্যান্ড আরও জানিয়েছে, খেলোয়াড়দের সঙ্গে তাদের চুক্তিগত বাধ্যবাধকতা বিবেচনায় নেওয়া হবে। আইসিসি আফগান লিগকে আনুষ্ঠানিক অনুমোদন দিলে ওই টুর্নামেন্টে অংশ নিতে খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে।

 

/এফআইআর/
সম্পর্কিত
মায়ের চিকিৎসার টাকা দিয়ে কেনা ব্যাট, মাহফিজুলের ক্রিকেটার হওয়ার গল্প
টেস্টে সর্বোচ্চ রান মুশফিকের, সাকিব-তামিমরা কত নম্বরে?
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ প্রোটিয়া অলরাউন্ডার
সর্বশেষ খবর
‘প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রণবের’, আত্মজীবনীতে জানালেন সোনিয়া
‘প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রণবের’, আত্মজীবনীতে জানালেন সোনিয়া
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
বাসের পর এবার চাঁদের গাড়িতে আগুন, আতঙ্ক খাগড়াছড়িতে
বাসের পর এবার চাঁদের গাড়িতে আগুন, আতঙ্ক খাগড়াছড়িতে
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন