রাবিতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থী আহত

রাবি প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ১৫:২৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৫:২৬

ওমর সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্র ভবনের চার তলার ছাদ ধসে ওমর সজীব নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভবনটির ছাদের উত্তর-পশ্চিম কোণের কিছু অংশ ধসে পড়ে ওই শিক্ষার্থী আহত হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনসহ ১৯টি একাডেমিক ও আবাসিক ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রকৌশল দফতর। বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের পরও ঝুঁকি নিয়ে ভবনগুলোতে একাডেমিক ও আবাসিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
আহত ওমর সজীব বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে সজীব হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি ডান হাত ও কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে সহপাঠীরা জানান।
সজীবের সহপাঠীরা জানান, সকাল ১১টার দিকে সজীব বন্ধুদের সঙ্গে ছাদে ওঠে। এ সময় সজীব ছাদের উত্তর-পশ্চিম কোণের শেষ প্রান্তে এগিয়ে যেতেই ছাদের কিছু অংশসহ কার্নিশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সজীব নিচে পড়ে যায়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পরে রামেক হাসপাতালে নিয়ে যায়। সজিব কোমর, ডান হাত ও পায়ে গুরুতর আঘাত পান।
বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, ‘রামেক হাসপাতালে সজীবের চিকিৎসা চলছে। আশা করছি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম