পাঁচবিবিতে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১, রিভলবার উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ১৩:০৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১৩:১৯

জয়পুরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন আহত জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছানা মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২১ জানুয়ারি) ভোর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, গুলিবিদ্ধ ব্যক্তি ডাকাতদলের সদস্য। ঘটনাস্থল উপজেলার চাঁনপাড়া সড়ক থেকে একটি রিভলভার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহত ছানা মিয়াকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ছানা মিয়া পাঁচবিবি উপজেলার ঝিনাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। তার বিরুদ্ধে পাঁচবিবিসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও অপহরণের ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ভোর রাতে একদল ডাকাত চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সংবাদ পেয়ে টহল পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও ছানা মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে ককটেল বিস্ফোরণে একজন আহত
যশোরে ককটেল বিস্ফোরণে একজন আহত
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭
‘স্বাধীনতার বীজ যেখানে বপন হয়েছে, সেই বাড়িটা কেন দেখতে পারবো না?’
‘স্বাধীনতার বীজ যেখানে বপন হয়েছে, সেই বাড়িটা কেন দেখতে পারবো না?’
সমাজতন্ত্রের প্রতি আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রে, ভ্যান্সের সতর্কবার্তা
সমাজতন্ত্রের প্রতি আগ্রহ বাড়ছে যুক্তরাষ্ট্রে, ভ্যান্সের সতর্কবার্তা
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর