আগুনে পুড়ে যাওয়া শ্রীনগর বাজার পরিদর্শন করেছেন উপদেষ্টা আদিলুর রহমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১৬:৫১ আপডেট : ১৬ মে ২০২৫, ১৬:৫১

মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ আগুনে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়ার স্থান পরিদর্শন করেছেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় আগুনে পুড়ে সর্বস্বান্ত হয়ে যাওয়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় শ্রীনগর বাজারে আগুন লাগে। ভোর ৫টায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার দুপুর ১২টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন উপদেষ্টা।

উপদেষ্টা ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়ে বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। শিগগিরই স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে। আগুন লাগার প্রকৃত ঘটনা জানার পর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথা থেকে আগুন লাগার সূত্রপাত সেই কারণ জেনে, ভবিষ্যতে আগুন লাগার ঘটনা হতে রক্ষা পেতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন– পুলিশ সুপার শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিন উদ্দিন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী।

/এমএএ/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
আদাবরে ফিজিওথেরাপি কলেজের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি