বান্দরবানে চাঁদের গাড়ি খাদে পড়ে প্রাণ গেলো একজনের, আহত ২৩

বান্দরবান প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১৬:৪৮ আপডেট : ১৬ মে ২০২৫, ১৬:৪৮

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় বান্দরবানে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারি‌য়ে খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন। এ সময় নারী-শিশুসহ আহত হ‌য়ে‌ছে কমপক্ষে আরও ২৩ জন যাত্রী।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় আলীকদম উপজেলার কলার ঝিরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ২৪ জন যাত্রী নিয়ে চাঁদের গাড়িটি থানচি থেকে আলীকদম যাচ্ছিল। পথে কলার ঝিরি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন ২৩ যাত্রী। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারি‌য়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় এক জন নিহত ও ২৩ জন আহত হ‌য়ে‌ছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক