হজে যাওয়ার পথে বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
১৬ মে ২০২৫, ১৬:৫৭ আপডেট : ১৬ মে ২০২৫, ১৬:৫৭

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আব্দুল আউয়াল সরদার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ৫ আগস্ট সরকার পতন হলে তিনি গা ঢাকা দেন।  বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি দেশ ছেড়ে সৌদি আরবে হজে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে আটক করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার সকালে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গোসাইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গোসাইরহাট থানা পুলিশ দুপুরে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে শরীয়তপুর কারাগারে পাঠায়।

গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, মেয়র আব্দুল আউয়াল দেশ ছেড়ে সৌদি আরবের উদ্দেশে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে গোসাইরহাট থানায় পাঠায়। পরে আমরা তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে শরীয়তপুর কারাগারে পাঠিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি
দুই বছর পর কবর থেকে তোলা হলো সেলিম খান ও তার ছেলের মরদেহ
শাহজালালে এক বছর ধরে ট্রলি সংকট: গোয়েন্দা সতর্কতার পরও হয়নি সমাধান
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি