উল্লাপাড়ার সাবেক মেয়র ফের নাশকতার মামলায় গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৮:১৭আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৮:১৭

গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. বেলাল হোসেনকে ফের গ্রেফতার করেছে পুলিশ। সিরাজগঞ্জ ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

উল্লাপাড়া থানায় গত ৭ নভেম্বর পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

২০১০ সালের ১১ অক্টোবর খালেদা জিয়ার জনসভায় ট্রেন পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় গত ২৭ নভেম্বর তিনি আদালতে আত্মসমর্পণ ও জামিনের আবেদন করেন। বিচারক জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরবর্তীতে উচ্চ আদালতের সরণাপন্ন হয়ে সোমবার বিকেলে তিনি জামিনে জেলা কারাগার থেকে বের হন।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি ওয়াহেদুজ্জামান জানান, নাশকতার মামলায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বেলালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় মঙ্গলবার সকালে উল্লাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।                                               

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম