সাংবাদিক শিমুল হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৯

সাংবাদিক শিমুলের মৃত্যুবার্ষিকীতের শোক র‍্যালি দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলা দুই বছরেও শেষ হয়নি। তাই মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে শোকর‌্যালি ও প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা। রবিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর উপজেলা চত্বর থেকে এ র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফের উপজেলা চত্বরে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সোয়া ১১টার দিকে শিমুলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের লোকজন।

প্রসঙ্গত, শাহজাদপুর পৌরসভার একটি ঠিকাদারী কাজ নিয়ে দ্বন্দ্বে মিরুর দু’সহোদর মিন্টু ও পিন্টুসহ তাদের সন্ত্রাসী বাহিনী ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর কলেজ ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে ধরে এনে পৌর এলাকায় মিরুর বাড়িতে আটকে রেখে মারধর ও হাত-পা ভেঙে দেয়। এ ঘটনায় ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা তাকে উদ্ধার করতে গিয়ে মিরুর বাড়ি ঘেরাও করে। মিরুর সহোদরাসহ উভয়পক্ষ সংঘর্ষে বাধায়। 

এসময় পেশাগত দায়িত্ব পালন ও ছবি সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শিমুল মিরুর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরতর আহত হন। পরদিন ৩ ফেব্রুয়ারি বগুড়ায় শজিমেক হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান সাংবাদিক শিমুল।

শিমুলের স্ত্রী বাদী হয়ে মেয়র হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাতনামা আরও ২০/২২ সহ ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২ মে শাহজাদপুর আমলী আদালতে অভিযোগ জমা দেয় পুলিশ।

মামলার দু’দিন পর ঢাকা থেকে গ্রেফতার হন মিরু। মন্ত্রণালয়ের নির্দেশে মেয়র পদ এবং কেন্দ্রের নির্দেশে জেলা আওয়ামী লীগেরও সাংগঠনিক সম্পাদকের পদ থেকে মিরুকে সাময়িক বহিষ্কার করা। তদন্ত শেষে ৩ মাস পর আদালতে ৩৮ জনের নামে চার্জশিট দেয় পুলিশ। শাহজাদপুর আমলী আদালত থেকে জেলা জজ আদালত এবং পরে অতিরিক্ত জেলা জজ-২য় আদালতে স্থানান্তর হয় মামলাটি। এখনও এ মামলায় অভিযোগ গঠন হয়নি।  আগামী ১২ ফ্রেবুয়ারি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা জজ-দ্বিতীয় আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতি সভা চলছে  
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদ ভবনে প্রস্তুতি সভা চলছে  
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার- নতুন মোড়ে সালমান শাহ হত্যা মামলা
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার- নতুন মোড়ে সালমান শাহ হত্যা মামলা
১৫ আগস্ট আবার আন্দোলনে নামছে ককরোচ পার্টি, এবার দাবি কী?
১৫ আগস্ট আবার আন্দোলনে নামছে ককরোচ পার্টি, এবার দাবি কী?
দুই বছর ধরে বিদ্যালয়টির কোনও শিক্ষার্থী এসএসসিতে পাস করেনি
দুই বছর ধরে বিদ্যালয়টির কোনও শিক্ষার্থী এসএসসিতে পাস করেনি
সর্বাধিক পঠিত
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো