তিনজন ইন্টার্ন চিকিৎসকে মারধর করে পুলিশে দিলো ছাত্রলীগ

বরিশাল প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১২

শেবাচিম বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের তিনজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করে পুলিশে সোপর্দ করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে তাদের মারধর করা হয় বলে জানা গেছে। তবে ওই তিন চিকিৎসককে নাশকতার মামলায় গ্রেফতার করার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি।

তিন ইন্টার্ন চিকিৎসক হলেন,  ৪৪ ব্যাচের ছাত্র ও মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ডা. রাফসান জনি আবির, সহ-সভাপতি ডা. মাহফুজুর রহমান শিমুল এবং সাধারণ সম্পাদক ডা. কাজীফুর রহমান তালহা।

প্রত্যক্ষদর্শী এক ছাত্রদল নেতা জানান, রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে ছাত্রদলের ওই তিন নেতাকে পেয়ে ছাত্রলীগ নেতা ফেরদৌস ও সজল পান্ডের নেতৃত্বে হামলা চালানো হয়। তারা ছাত্রদলের ওই তিন নেতাকে বেদম মারধর করে। এরপর পুলিশে খবর দিয়ে তাদের হাতে তুলে দেন। ফেরদৌস ও সজল ৪৬ ব্যাচের ছাত্র।

হামলার অভিযোগ অস্বীকার করে সম্পৃক্ত সজল পান্ডে জানান, ওই তিনজন বিএনপির আমলে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছিল। এদের মধ্যে শিমুল এক সময় শিবিরের রাজনীতি করলেও এখন ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত। তারা দীর্ঘদিন ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার তাদের ক্যাম্পাসে পেয়ে পুরনো মারধরের বাদলা নিতে ওই তিনজনকে পুলিশে সোপর্দ করা হয়। 

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, নাশকতার অভিযোগে ৩ ইন্টার্ন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি