নাটোরের ৩টি উপজেলায় দলীয় মনোনয়ন পেলেন বর্তমান চেয়ারম্যানরা

নাটোর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫০

নাটোর

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের ৬টি উপজেলার মধ্যে তিনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যানরা। বাকি তিনটিতে থাকছে নতুন মুখ। কেন্দ্রীয় আওয়ামী লীগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী নাটোরের ৬টি উপজেলার মধ্যে তিনটিতে বর্তমান চেয়ারম্যানদের মনোনয়ন দেওয়া হয়েছে।

তারা হলেন, নাটোর সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সিংড়া উপজেলা চেয়ারম্যান ও সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

অন্যদিকে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের  সভাপতি জাহিদুল ইসলাম। লালপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ইসাহাক আলী। বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই তিন উপজেলার বর্তমান চেয়ারম্যান ছিলেন বিএনপি।

/জেবি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক