নাটোরে প্রশ্নফাঁস চক্রের ৯ সদস্যকে জরিমানা

নাটোর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৪

প্রশ্নফাঁস চক্রের ৯ সদস্যকে আটক করা হয় দাখিল পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল সরবরাহ করার অভিযোগে নাটোরে এক মাদ্রাসা শিক্ষকসহ ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার গুরুদাসপুর উপজেলার শিকারপাড়া আলিয়া ফাজিল মাদ্রাসা এলাকা থেকে তাদের আটকের পর এ জরিমানা করা হয়। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন আদালত পরিচালনা করেন। নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার এএসপি আউয়াল হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি আউয়াল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‌্যাব-৫ এর একটি দল গুরুদাসপুর উপজেলার শিকারপাড়া এলাকায় অভিযান চালায়। শিকারপাড়া আলিয়া ফাজিল মাদ্রাসা এলাকায় দাখিল পরীক্ষা চলাকালে নকল সরবরাহ ও প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক স্থানীয় চন্দ্রপুর এলাকার শাকিম হোসেন (৩৪), মশিন্দা বাহাদুরপাড়া এলাকার শওকত আলী (৪০), ঝাউপাড়ার আলমগীর হোসেন (৩০), বাহাদুরপাড়া এলাকার আমজাদ মিয়া (৪৮), শিকারপাড়ার আয়নাল হক (৫০), জোমাইনগর এলাকার তরিকুল ইসলাম (২০), বাহাদুরপাড়া এলাকার ফরহাদ আলী (২০), জোমাইনগর এলাকার হারেজ আলী (২০) ও বড়াইগ্রাম উপজেলার পারকোল এলাকার আরিফ হোসেনকে (২০) আটক করা হয়।

তিনি জানান, ভ্রাম্যমান আদালত এসময় পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ১১ ধারায় শাকিম হোসেন, শওকত আলী, আলমগীর হোসেন ও আমজাদ মিয়াকে ৫০ হাজার এবং অন্য আসামিদের ২৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন।

 

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম