সাবেক পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট দাখিল

বগুড়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৫

দুদক বগুড়ায় সরকারের সাড়ে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি করায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং জাহানারা রশিদ নামে এক গৃহবধূর বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আমিনুল ইসলাম বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার রানীরনগর বাজারে বাংলাদেশ জুট করপোরেশনের পাট ক্রয়কেন্দ্র ছিল। বৃটিশ সরকারের সময় দুই একর ৩৮ শতকের জমিটি সুরুজমল আগরওয়ালা নামে এক ব্যক্তির কাছে হুমুক দখল করা হয়েছিল। বগুড়া শহরের কালিতলা এলাকার জাহানারা রশিদ গত ২০১০ সালের ১৩ মে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে জমিটি তিন বছরের জন্য লিজ নেন। প্রতি বছর লিজ মানি ধার্য ছিল ১ লাখ ২০ হাজার টাকা। জাহানারা রশিদ এক বছর লিজ মানি পরিশোধ না করেই ওই জমি কেনার জন্য ২০১১ সালের ২৩ নভেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সরকারি জমি স্থায়ীভাবে বরাদ্দ দিতে বা বিক্রি করতে উন্মুক্ত দরপত্র আহ্বানের নিয়ম থাকলেও সাবেক পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী তা করেননি। তিনি তার পরিচিত জাহানারা রশিদের কাছে দরপত্র ছাড়াই বিক্রির সিদ্ধান্ত নেন। লতিফ সিদিকী তার একক সিদ্ধান্তে ৬৪ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা ১১ পয়সা মূল্যের জমিটি ২৩ লাখ ৯৪ হাজার ৭৭৪ টাকা ১১ পয়সায় বিক্রি করেন। এতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকা ১১ পয়সা আর্থিক ক্ষতি হয়।

এদিকে ওই জমিটি কম দামে বিক্রি করায় নওগাঁর রাণীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন হাইকোর্টে রিট করেন। পরে জাহানারা রশিদ সুপ্রিম কোর্টে রিট করলে তার আবেদন খারিজ হয়ে যায়। দুদকের তদন্তকারী কর্মকর্তা এডি আমিনুল ইসলাম ২০১৪ সাল থেকে তদন্ত শুরু করেন। তদন্ত শেষে গত ২০১৭ সালের ১৭ অক্টোবর তাদের বিরুদ্ধে আদমদীঘি থানায় এ মামলা করেছিলেন।

তদন্তকারী কর্মকর্তা জানান, অপরাধের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আব্দুল লতিফ সিদ্দিকী এবং বগুড়া শহরের কালিতলা এলাকার জাহানারা রশিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারায় সোমবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট (নং-৩৭, আদমদীঘি থানা) দাখিল করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
সাহারার বালিয়াড়ি আর তিন হাজার বছরের ইতিহাসের দেশ আলজেরিয়া
সাহারার বালিয়াড়ি আর তিন হাজার বছরের ইতিহাসের দেশ আলজেরিয়া
প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে
প্রধানমন্ত্রীকে লেখা ডোনাল্ড ট্রাম্পের চিঠিতে যা আছে
বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না, তবে...
বিপিএলের পরিবর্তে অন্য কিছু হচ্ছে না, তবে...
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা