পাবনায় দুই সিএনজির সংঘর্ষে স্কুলছাত্রীর মৃত্যু

পাবনা প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ১৫:৩৮আপডেট : ০২ মার্চ ২০১৯, ১৫:৩৮

সড়ক দুর্ঘটনা পাবনার শ্রীপুরে দুটি সিএনজির সংঘর্ষে ময়না (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২ মার্চ) সকালে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ময়না সদর উপজেলার শ্রীকোল গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। সে শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক জানান, শনিবার সকালে ময়না পরিবারের সদস্যদের সঙ্গে একটি সিএনজিতে করে শ্রীকোল থেকে পাবনা শহরে যাচ্ছিল। পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের শ্রীপুরে পৌঁছালে তাদের সিএনজির সঙ্গে অপর একটির সংঘর্ষ হয়। এসময় তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের