স্কুল শিক্ষার্থীরাই ঠেকালো ছাত্রীর বাল্যবিয়ে

রাজশাহী প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ২৩:৫৪আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২৩:৫৬

রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করেছে। শনিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার তেনাচুরা বাউসা গ্রামে এ ঘটনা ঘটে।

বাউসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিখক-শিক্ষার্থীরা জানায়, ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও চেনাচুরা বাউসা গ্রামের আতাউর রহমানের মেয়ে আঁখি খাতুনের আজ (শনিবার) বিয়ের প্রস্তুতি চলছিল। সকালে শিক্ষার্থীরা বিষয়টি জানতে পারে। পরে তারা এক হয়ে ওই ছাত্রীর বাড়ি ঘেরাও করে রাখে। পরে বাঘা থানার পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করে এবং ওই ছাত্রীর অভিভাবকদের বাল্যবিয়ে দিতে পারবে না মর্মে প্রতিশ্রুতি নেয়।

এ ব্যাপারে বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ‘শিক্ষার্থীরা বাল্যবিয়ের খবর পেয়ে প্রথমে ওই মেয়ের বাড়ি ঘেরাও করে রাখে। এসময় মেয়ের বাবা দেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের আক্রমণ করে। পরে শিক্ষার্থীরা বাঘা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে এবং উভয়কে বুঝিয়ে বিয়ে বন্ধ করে। এসময় মেয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে তার বাব-মায়ের কাছে থেকে মুচলেকা নেওয়া হয়।’

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।’

বাউসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, ‘সমাজে বাল্যবিয়ের প্রবণতা কমাতে হলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর পাশিাপাশি স্থানীয়দের ভূমিকা থাকলে এলাকায় বাল্যবিয়ে হবে না।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের