ফোনে বাঁচার আকুতি জানিয়েছিলেন বগুড়ার মিথি

নাজমুল হুদা নাসিম, বগুড়া
২৯ মার্চ ২০১৯, ১৮:৪৬আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৯:২৬

তানজিলা মৌলি মিথি মোবাইল ফোনে স্বামী ও ফুফাতো ভাইকে বাঁচার আকুতি জানিয়েছিলেন তানজিলা মৌলি মিথি (২৫)। কিন্তু, বাঁচতে পারলেন না। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় ‍তিনি মারা যান।

মিথি কাজ করতেন এফ আর টাওয়ারের দশম তলায় হেরিটেজ ট্যুরিজমে। ৮-৯ মাস আগে ঢাকায় ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা রায়হানুল ইসলাম রিমনের সঙ্গে তার বিয়ে হয়।

ঢাকায় গার্মেন্টসে কর্মরত ফুফাতো ভাই মৌসুমের উদ্ধৃতি দিয়ে স্বজনরা জানান, এফ আর টাওয়ারে আগুন লাগার পর মিথি মৌসুমকে ফোন করে জানান, তাদের ভবনের নবম তলায় আগুন লেগেছে। এর আগে তিনি তার স্বামী রায়হানুল ইসলাম রিমনকেও একই কথা বলেন। তিনি তাদের বাঁচানোর আকুতি জানান। এর কিছুক্ষণ পর থেকে মিথির ফোন বন্ধ পাওয়া যায়। স্বামী রিমন ও ভাই মৌসুম সন্ধ্যায় কুর্মিটোলা হাসপাতালে হাতের আঙ্গুলের আংটি ও পরিচয়পত্র দেখে তার লাশ শনাক্ত করেন।

বাবা-মায়ের সঙ্গে তানজিলা মৌলি মিথি সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টো, প্রতিবেশী মাহফুজুর রহমান লিটন ও স্বজনরা জানান, মিথি অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদের একমাত্র সন্তান। তাদের বাড়ি বগুড়ার সান্তাহারের বশিপুর সরদারপাড়ায়। ২০০৯ সালে সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন মিথি। ২০১১ সালে সান্তাহার সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকায় চলে যান। সেখানে এশিয়ান ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন। পরে হেরিটেজ ট্যুরিজমে চাকরি নেন।

মিথির স্বামী ও স্বজনদের আহাজারি শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মিথির মরদেহবাহী গাড়ি তাদের বাড়িতে পৌঁছে। এ সময় স্বামী রিমন, বাবা মাসুদ, মা ফেন্সি আকতারসহ স্বজনদের মাঝে আহাজারি শুরু হয়।

প্রতিবেশী মাহফুজার রহমান লিটন জানান, বাদ জুমা বাবলুর চাতালে জানাজা মেশে মিথির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এছাড়া, আগুনে ৫৯ জন আহত ও অসুস্থ হয়ে রাজধানীর আটটি হাসপাতালে ভর্তি আছেন বলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম জানিয়েছে।
আরও পড়ুন: 

ঈদে বাড়িতে আসার কথা ছিল রুমকি-মাকসুদার

নিজেদের নিরাপত্তায় আমাদের ৫ করণীয়

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী