ছোলা ৬০, খেজুর ১৩৫

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ০১:০৮আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০১:২০

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ প্রতি কেজি ছোলা ৬০ টাকা আর খেজুর পাওয়া যাবে ১৩৫ টাকায়। রমজানের পাঁচ দিন আগে থেকে ছোলা বিক্রি শুরু হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এ দামে পণ্য বিক্রি করবে। টিসিবি রাজশাহী অফিসের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতাপ কুমার জানান, মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, রেলগেট, লক্ষ্মীপুর, ভদ্রা ও নওদাপাড়া বাজারসহ এই পাঁচটি পয়েন্টে টিসিবি পণ্য বিক্রি করবে। প্রথম অবস্থায় চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করা হবে। তবে রমজানের পাঁচদিন আগে ছোলা ও খেজুর বিক্রি শুরু করা হবে। চিনির বিক্রি করা হবে ৪৭ টাকায়। আর সয়াবিন তেল ৮৫ টাকা ও মসুর ডাল ৪৪ টাকায় বিক্রি হবে। পাঁচটি পয়েন্টে একটি করে ট্রাকে পণ্যগুলো বিক্রি করা হবে। প্রতি ট্রাকে ১৪০০ কেজি পণ্য থাকবে। এর মধ্যে চিনি ৫০০ কেজি, সয়াবিন তেল ৫০০লিটার  ও মসুর ডাল ৪০০ কেজি থাকবে।  সারা শহরে মোট ৭ টন পণ্য বিক্রি করা হবে। তবে রমজানের ৫ দিন আগে ছোলা বিক্রি শুরু হবে। তখন ৬০ টাকায় ছোলা ও ১৩৫ টাকায় খেজুর বিক্রি করা হবে।

সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পণ্যগুলো বিক্রি হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম