পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আটক

পাবনা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ১৬:২৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৬:২৪

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আটক

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ধর্ষণের ঘটনা ঘটে।

আটক কলেজ ছাত্র অনিক হাসান জয় (১৯) সুজানগর উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।

আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম মঈনুদ্দিন জানান, কলেজ ছাত্র অনিক সোনাতলা গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তার কাছে কম্পিউটার আছে এবং সে মোবাইল মেরামত করতে পারে। এ কারণে একই গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রী অনিকের কাছে একদিন মোবাইল মেরামত করিয়ে গান রেকর্ড করে নিয়েছিল। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে মোবাইলে নতুন গান রের্কড দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে তাদের বাড়িতে ডেকে এনে অনিক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনা আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয় স্থানীয় প্রভাবশালীরা। পরে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ওই স্কুলছাত্রী ও তার মা আমিনপুর থানায় গিয়ে ঘটনা জানায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে পরীক্ষা শেষে অনিক হাসান জয়কে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের