রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে আগামী ৮ মে থেকে। টানা ৪৭ দিনের এ ছুটি চলবে ২৩ জুন পর্যন্ত। বৃহস্পতিবার (২ মে) বিকালে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রক্টর জানান, আগামী ৮ মে থেকে ২৩ জুন পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ২ জুন থেকে ২২ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আর আগামী ২৪ জুন সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।
ছুটিতে আবাসিক হলগুলো খোলা থাকবে কিনা জানতে চাইলে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ড. আমিনুল ইসলাম জানান, এখনও প্রাধ্যক্ষ পরিষদের মিটিং হয়নি। মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।







