নাটোরে প্রতিবন্ধী শিশু ও গৃহবধূকে হত্যার রহস্য উদঘাটন

নাটোর প্রতিনিধি
১৭ মে ২০১৯, ০৯:০৯আপডেট : ১৭ মে ২০১৯, ০৯:২০

প্রতিবন্ধী শিশু ও গৃহবধূ শারমিনকে হত্যার কথা স্বীকার করেছে তার দেবর

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা উত্তরপাড়া গ্রামের গৃহবধূ শারমিন এবং তার প্রতিবন্ধী শিশুকে হত্যার কথা তার দেবর স্বীকার করেছে বলে পুলিশের দাবি। বৃহস্পতিবার দুপুরে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

এ সময় সংশ্লিষ্ট থানার ওসি শফিকুর রহমান এবং মামলার আইও আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান,বুধবার সকালে শারমিন ও তার প্রতিবন্ধী শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। রাত পৌনে এগারোটার দিকে শারমিনের বাবা ওমর ফারুক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শারমিনের দেবর মাহবুল আলম মুক্তাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। এর আগেই ভিকটিম শারমিনের দেবর মাহবুবুল আলম মুক্তা ও তার স্ত্রী তানিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

ব্যাপক জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে মাহবুবুল আলম মুক্তা স্বীকার করেছে,তারা একান্ন পরিবারে বসবাস করে। বিয়ের পর থেকেই শারমিন তাকে দেখতে পারতো না। এরপর প্রতিবন্ধী শিশুর জন্মের পর থেকে চিকিৎসা কাজে অনেক টাকা ব্যয় হতো। এছাড়াও শিশুটি দিনরাত চিৎকার-চেচামেচি করত। এসব কারণ তাকে রাগান্বিত করে তুলেছিল। মঙ্গলবার মধ্যরাতে সে শারমিনের ঘরে ঢুকে গলায় ওড়না পেচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর ওই প্রতিবন্ধী শিশুকে হত্যা করে পাশের ডোবার কচুরিপানার মধ্যে ফেলে দেয়।

নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান,১৬১ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

মামলার আইও এসআই আনিসুর রহমান জানান,বৃহস্পতিবার বিকেলে আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

/জেবি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম