রাজশাহীতে সৎছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১৭:৫০আপডেট : ২৯ মে ২০১৯, ১৯:২৭

রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সাত বছরের এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির সৎবাবাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) দিনগত রাত ১২টার দিকে উপজেলার সেনভাগ এলাকায় হত্যার ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রিফাত হোসেন (৭)। তার সৎবাবার নাম মোহাম্মদ আলী। তার বাড়ি নাটোরের একডালা এলাকায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, সাত বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন মোহাম্মদ আলী। ওই সময় তিনি বুলিবুলি খাতুন নামে এক নারীকে বিয়ে করেন। বুলিবুলি খাতুনের প্রথম স্বামীর সন্তান রিফাত। প্রথম স্বামীকে তালাক দিয়ে মোহাম্মদ আলীকে বিয়ে করেন বুলবুলি।

ওসি শাকিল আহমেদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী তাদের জানিয়েছেন, স্ত্রী বুলিবুলি সন্তান নিতে না চাওয়ায় সৎসন্তান রিফাতকে তিনি হত্যা করেছেন। হত্যার আগে তরমুজ কিনে দেওয়ার নাম করে রিফাতকে নিয়ে তিনি নাটোর শহরের বিভিন্ন এলাকায় ঘোরেন। পরে পুঠিয়ার সেনভাগ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এনে রিফাতকে হত্যা করেন। এরপর বাসায় চলে যান তিনি। বাসায় যাওয়ার পর রিফাতের কথা জানতে চাইলে তিনি তাকে দেখেননি বলে জানান। পরে রিফাত সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে দাবি করেন।’

ওসি আরও জানান, নাটোর থেকে খবর এলে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিফাতের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে মোহাম্মদ আলীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় বুলিবুলি খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে মোহাম্মদ আলীকে আদালতে পাঠানো হবে। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের