সিরাজগঞ্জে বাস চাপায় হেলপার নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০১৯, ১০:১৩আপডেট : ৩০ মে ২০১৯, ১০:১৩

দুর্ঘটনা কবলিত বাস

সিরাজগঞ্জে হানিফ পরিবহনের একটি বাস চাপায় এনা পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে কামারখন্দের মফিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, সকাল ৮টার দিকে মহাসড়কের মফিজ মোড়ে বরকত পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরিতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। তবে হতাহতের কোনও ঘটনা না ঘটলেও রাস্তায় যানবাহন আটকে যায়। মহাসড়কের দু’পাশে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। এসময় অপেক্ষমান এনা পরিবহনের হেলপার দুর্ঘটনার স্থানটি দেখতে যাওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে পেছনে থেকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন থাকায় ঢাকা-উত্তরবঙ্গগামী বাস-ট্রাক ধীর গতিতে চলেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ