উপনির্বাচন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীকে শোকজ

বগুড়া প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ২২:১৮আপডেট : ১৩ জুন ২০১৯, ২২:২৬

বগুড়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ্ এই শোকজ করেন।

রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএমটি জামান নিকেতার পোস্টার ছেঁড়া, ব্যানার ঢেকে দেওয়া, গানম্যান নিয়ে ভয়ভীতি দেখানো ও নির্বাচনি প্রচারণায় ভুড়িভোজ করার অভিযোগের ভিত্তিতে শোকজ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তার কাছ থেকে উত্তর চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সব প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে বৈঠকে আচরণবিধি মেনে চলার ব্যাপারে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজকে এ বিষয়ে জানতে চাইলে ফোন না ধরায় তার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

আগামী ২৪ জুন বগুড়া সদর উপজেলা আসনের ভোটগ্রহণ করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ