বাইসাইকেলে চড়ে কাশ্মির যাচ্ছেন রবিউল

রাজশাহী প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৩:৩০আপডেট : ১৭ জুন ২০১৯, ১৩:৪৪

রবিউল ইসলাম বাইসাইকেল চালিয়ে প্রায় চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে কাশ্মির যাচ্ছেন রাজশাহী কলেজের ছাত্র রবিউল ইসলাম। সোমবার (১৭ জুন) বেলা ১১টায় রাজশাহীর নগর ভবনের সামনে থেকে যাত্রা শুরু করেছেন। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার এ যাত্রার উদ্বোধন করেন।

রবিউলের বাড়ি গাজীপুর শহরের সালমা মহল্লায়। তিনি রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র। তাই এখান থেকেই বাইসাইকেলে ‘মিশন কাশ্মির সাইকেল এক্সপোডিশন’ শুরু করছেন তিনি।

‘মাদককে না বলুন, সাইকেল চালান সুস্থ থাকুন’ এই স্লোগানে যাত্রা শুরু করছেন রবিউল। কাশ্মিরে পৃথিবীর সর্বোচ্চ উঁচু সড়কপথে পৌঁছাতে তার সময় লাগবে প্রায় দুই মাস। কলকাতা, বর্ধমান, আসানসোল, ধানবাদ, আওরাঙ্গাবাদ, বেনারাস, ফতেপুর, কানপুর, আগ্রা, আলীগড়, দিল্লি, চন্ডিগড়, শিমলা, মানালী এবং লেহ। যাত্রা শেষ হবে ভারতের খারদুংলায়।

রবিউল জানিয়েছেন, ভারতে তার প্রচুর সাইক্লিস্ট বন্ধু রয়েছে। তিনি নিজেও অনেকবার ভারতে গিয়েছেন। পথঘাট তার চেনা। বন্ধুদের সহযোগিতা এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নিজের গন্তব্যে পৌঁছাবেন। যাত্রাপথে তুলে ধরবেন বাংলাদেশকে। তার যাত্রায় স্পন্সর করছে আরএফএল গ্রুপের দূরন্ত বাইসাইকে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি