নাটোরে সাক্ষীর হাত কেটে হত্যা মামলার আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি
২২ জুন ২০১৯, ২২:৪১আপডেট : ২২ জুন ২০১৯, ২২:৫৫

নাটোর নাটোরের গুরুদাসপুর উপজেলায় সাক্ষীর হাত কেটে তাকে হত্যা করার ঘটনায় দায়ের মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সাইদুল ইসলাম (৪২)।

শনিবার (২২ জুন) দুপুরে তাকে কোর্টে চালান দেওয়া হয়।

গ্রেফতার সাইদুলের বাড়ি গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ১৩ জুন এক নারী হত্যা মামলার সাক্ষী এবং অপর একটি হত্যামামলার আসামি জালাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পথে যোগেন্দ্র নগর বাজারের পাশে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। এসময় তার ডান হাত বিচ্ছিন্ন করে তা একটি পুকুরে ফেলে দেয় আসামিরা। বাঁ হাত ও বাঁ পায়ের রগ কাটা অবস্থায় স্থানীয়রা জালালকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাবু বাদী হয়ে ৯ জনের নাম এবং আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর থানার একটি চর এলাকা থেকে আসামি সাইদুলকে গ্রেফতার করে।

/এনআই/টিএন/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম