নাটোরে শ্যালিকাকে ধর্ষণের পর হত্যার দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
০৩ জুলাই ২০১৯, ১৫:১১আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৫:১১

কারাদণ্ড

নাটোরে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে দুলাভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাইনুল হক এই আদেশ দেন।নাটোর কোর্ট ইনস্পেক্টর আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 দণ্ডপ্রাপ্ত সোহাগ হোসেন শহরের উত্তর বড়গাছা এলাকার খলিলুর রহমানের ছেলে।

আমিনুর রহমান জানান,২০১৭ সালের ১০ জুলাই সোহাগ হোসেন বাড়ি শহরের বৈদ্য বেলঘড়িয়া এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। পরে তার শ্যালিকা পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মৌমিতাকে ডেকে বেড়াতে নিয়ে যায়। পরে তাকে বাড়ির পাশের বিলের কাছে এক পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় তার শ্বশুর মমিন হোসেন বাদী হয়ে সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোহাগ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দিয়েছেন আদালত।

/জেবি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক