নাটোরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

নাটোর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১২:২৫আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১২:২৮

 নাটোরের সিংড়া উপজেলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ওই বৃদ্ধকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ওই বৃদ্ধের নাম লোকমান আলী।

সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, চামারি ইউনিয়নের সোনাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দেন লোকমান হোসেন। এই সুবাদে লোকমান হোসেন প্রায়ই সোনাপুর বেড়াতে আসেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে তিনি বেড়াতে এসে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় স্থানীয় এক নারী বিষয়টি দেখে শিশুটির বাবাকে খবর দেন ও স্থানীয় লোকজন নিয়ে লোকমানকে আটক করেন। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে ওই বৃদ্ধকে পুলিশে সোপর্দ করেন।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে লোকমান হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী