নাটোরে ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় শিক্ষক জেলে

নাটোর প্রতিনিধি
০৭ জুলাই ২০১৯, ১৯:৪০আপডেট : ০৭ জুলাই ২০১৯, ২০:০০

আব্দুল হালিম দুলাল নাটোরের লালপুর উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় এক শিক্ষককে জেলে পাঠিয়েছেন আদালত। রবিবার (৭ জুলাই) বিকেলে তাকে কোর্টে চালান দিলে আদালত এই আদেশ দেন।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল এবং মামলার আইও এস আই জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।
মামলার আইও এস আই জাহাঙ্গীর আলম মামলা সূত্রে জানান, রবিবার দুপুরে অন্য শিক্ষার্থীরা যখন খেলাধুলার জন্য বিদ্যালয় চত্বরে অবস্থান করছিল ঠিক সেই সময়ে শ্রেণিকক্ষে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন করতে থাকেন কুঁজিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম দুলাল (৫৫)। তার বাড়ি অর্জুনপুর গ্রামে। ঘটনার সময় মেয়েটির চিৎকারে অন্য শিক্ষার্থী ও শিক্ষকরা রুমে ঢুকে ঘটনা জানার পর দুলালকে আটক করে পুলিশে দেন।
এ ঘটনায় মেয়ের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মামলা দায়েরের পর বিকালে আসামিকে কোর্টে চালান দেওয়া হয়। পরে আদালত তাকে জেলে পাঠানোর আদেশ দেন।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ রয়েছে বলে তারা বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানতে পেরেছেন।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের