বগুড়ায় বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ১৬:৪৯আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৬:৫১

বগুড়া বগুড়ার সদরের তেলিহারা গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধীকে (১৫) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম আবদুস সাত্তার সরকার (৬০)।সদর থানা পুলিশ সোমবার (১৫ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে।

সদর থানার এসআই সোহেল রানা জানান, সদর উপজেলার তেলিহারা উত্তরপাড়ার মৃত কাশেম আলীর দুই স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে। দুই বছর আগেও তিনি বিয়ে করেন। ১২ জুলাই দুপুরে একই গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী বাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হলে ওই কিশোরী প্রতিবেশী দাদা সাত্তার সরকারের বাড়ির বারান্দায় আশ্রয় নেয়। বৃষ্টির কারণে এলাকা জনশূন্য হলে সাত্তার তাকে হাত ধরে ঘরে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকায় তাকে ধর্ষণ করা হয়। এ সময় কিশোরী চিৎকার দিলেও বৃষ্টির কারণে কেউ শুনতে পারেনি। পরে সে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ধর্ষণের কথা জানায়। ১৫ জুলাই সকালে সাত্তার সরকার আত্মগোপন করে। এ ব্যাপারে কিশোরীর মা সদর থানায় মামলা করেন।

এসআই সোহেল রানা আরও জানান, আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এনজিওকর্মী সেজে ঋণ দেওয়ার নামে তাকে ডাকা হয়। রাজি হয়ে সোমবার রাতে গ্রামের এক রাস্তায় ঋণ নিতে এলে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আদালতে নিয়ে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের