মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

জয়পুরহাট প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৮:৫৩আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৯:০৭

জয়পুরহাট জয়পুরহাট সদরের সার্কিট হাউজ মোড়ে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে মিজান মণ্ডল (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) মমিনুল হক এসব তথ্য জানান।

নিহত মিজান মণ্ডলের (৪৮) বাড়ি জেলার পাঁচবিবি উপজেলার শিমুলতলী গ্রামে। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। আহতরা হলেন—সদর উপজেলার আরাম নগর গ্রামের নজরুল ইসলাম (৫০), কয়তাহার গ্রামের আবু তাহের (৫৪) ও বিষ্ণুপুর গ্রামের সাজু মিয়া (১৮)। তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি (তদন্ত) মমিনুল হক জানান, সকালে মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন মিজান মণ্ডল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিজানসহ চার জন আহত হন। পরে তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে মিজানের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম