৫শ ফুট ড্রেনের অভাবে আড়াই হাজার পরিবার পানিবন্দি

নাটোর প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ২২:৩৪আপডেট : ২০ জুলাই ২০১৯, ২২:৪২

জলাবদ্ধতায় ডুবে থাকা রাস্তা নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকায় মাত্র ৫শ ফুট দৈর্ঘ্যের ড্রেনের অভাবে আড়াই হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বিলদহর মৎস্যজীবী পাড়ার অধিবাসী নিতাই কুমার সরকার জানান, মৎস্যজীবী পাড়ার পাশেই বিলদহর প্রাথমিক বিদ্যালয়, বিলদহর পল্লী বিদ্যুৎ অফিস, ইউনিয়ন কমিউনিটি হেলথ কমপ্লেক্স, বিলদহর বাজার ও মৎস্যজীবী পাড়া। মৎস্যজীবী পাড়া ও হিন্দু পাড়া মিলে আড়াই হাজার পরিবারের বসবাস। বিলদহর বাজার, প্রাথমিক বিদ্যালয়, পল্লী বিদ্যুৎ অফিস ও স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে যাওয়ার রাস্তা একটাই। রাস্তাটি সম্প্রতি উঁচু করায় বৃষ্টি হলেই সব পানি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমা হয়। এসময় রাস্তাটিও ডুবে যায়। জলাবদ্ধতার সৃষ্টি হয়।

কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত ডাক্তার ব্রজগোপাল এবং পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ নুরুল ইসলাম জানান, জলাবদ্ধতার মধ্য দিয়ে পার হয়ে তাদের অফিসে আসতে হচ্ছে।

ইউপি মেম্বার রমজান আলী নিরব জানান, জলাবদ্ধতার কারণে শিশুরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না।

জলাবদ্ধতায় ডুবে থাকা কমিউনিটি ক্লিনিক চামারি ইউনিয়ন চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা জানান, ‘মাত্র ৫শ ফুট ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে পারলে এই জলাবদ্ধতা নিরসন সম্ভব। প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে পাশের আত্রাই নদী পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা আর থাকবে না।’

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা দাবি করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তারা বিষয়টি জানিয়েছেন। ইতোমধ্যে এ ব্যাপারে একটি প্রকল্প নেওয়া হয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে টেন্ডার আহ্বানের মধ্য দিয়ে ড্রেনেজ ব্যবস্থার কার্যক্রম শুরু হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার জানান, তিনি সরেজমিনে ঘটনাটি দেখতে বিলদহর বাজারে যাচ্ছেন। বরাদ্দ প্রকল্পের আওতায় দ্রুততম সময়ের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কাজ শুরু হবে।

দ্রুততম সময়ের মধ্যে ড্রেন নির্মাণের কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন, বিলদহর বাজারের অধিবাসী মানিক, নিতাই চন্দ্র সরকার ও অনিল চন্দ্র সরকার।

 

/এনআই/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম