ত্রাণ দেবেন মন্ত্রীরা, সংবর্ধনা দিতে দু’ঘণ্টা রোদে দাঁড়িয়ে শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ১৩:৩৯আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৩:৫২

রোদে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসন সোমবার (২২ জুলাই) বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করে। ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এ উপলক্ষে কাজিপুরে আসেন। তাদের সংবর্ধনা দিতে প্রচণ্ড রৌদের মধ্যে  প্রায় দু’ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় সাত শতাধিক শিক্ষার্থীকে।

সোমবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নির্মাণাধীন শহীদ এম মুনসুর আলী ইকোপার্কে শিক্ষার্থীদের রোদের দাঁড় করিয়ে রাখা হয়। অতিথিরা আসার আগে থেকেই মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা রঙিন ব্যানারসহ সাত শতাধিক শিক্ষার্থীকে রোদের মধ্যে লাইন করে দাঁড় করিয়ে রাখেন। শিক্ষার্থীরা কষ্ট পেলেও শিক্ষকদের ভয়ে কেউ কিছু বলতে পারেনি।

শিক্ষার্থীরা জানায়, তারা আসতে না চাইলেও জোর করে শিক্ষকরা তাদেরকে নিয়ে এসেছেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে কয়েকজন শিক্ষকসহ শিক্ষার্থীদের আনা হয়েছে।

ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা জেলা শিক্ষা কর্মকর্তা কেএম শফী উল্লাহ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিরলুর রহমান সিরাজী বলেন, মন্ত্রী আাসছেন ত্রাণ দিতে। কিন্তু স্কুলের শিক্ষক বা শিক্ষার্থীদের আসতে বলা হয়নি। তবে ত্রাণ বিতরণের স্থানটি বিদ্যালয়ের কাছে হওয়াতেই তারা নিজেরাই মন্ত্রীদের এক নজর দেখতে এসেছেন।’

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর দাবি, ‘আমার ধারণা অতি উৎসাহ থেকে এমনটি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষকে আগাম আমন্ত্রণ বা নির্দেশনা দেওয়াও হয়নি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের