জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার শিমুলতলী বাজারে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম বিজয় মাহাতো (৩৩)। বুধবার (২৪ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ওসি মুনসুর রহমান জানান, দুপুরে বিজয় মাহাতো মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পাঁচবিবি যাচ্ছিলেন। পথে শিমুলতলী বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৫টায় তিনি মারা যান।
বিজয় মাহাতো পাঁচবিবির কাশপুর গ্রামের রয়েশ মাহাতোর ছেলে।








