বগুড়া মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১৫ ডেঙ্গু রোগী ভর্তি

বগুড়া প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১৪:২৬আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৪:৩৫

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (ছবি: সংগৃহীত) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে শনিবার (৩ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে ১৫ নারী ও ছয় শিশুসহ ৭২ জন হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন। এদের ১৪ জন স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হন। বাকিরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবদুল ওয়াদুদ জানান, এখানে ডেঙ্গু ওয়ার্ডে ৯ জন ছাড়াও পুরুষ মেডিসিন, নারী মেডিসিন, শিশু ওয়ার্ড ও কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ১৫ দিনে ১৬৫ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ৮৭ জন। উন্নত চিকিৎসার জন্য ছয় জন ঢাকায় যান। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ রয়েছেন। স্থানীয়ভাবে আক্রান্ত ১৪ জনের মধ্যে স্বামী-স্ত্রী-সন্তানসহ একই পরিবারের তিনজন রয়েছে। চিকিৎসা দিতে আগে ১০ সদস্যের টিম গঠন করা হয়েছিল। রোগী বাড়ায় এ সংখ্যা ১৩ করা হয়েছে।
ডা. ওয়াদুদ জানান, হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর চিকিৎসায় কিট, ওষুধসহ প্রয়োজনীয় সবকিছু রয়েছে। তবে হেমোরেজিক ডেঙ্গু রোগীর চিকিৎসায় সেল সেপারেটর মেশিন নেই। স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ মেশিনের চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এই চিকিৎসক বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে অনেকে ডেঙ্গুর জীবাণু বহন করে নিয়ে আসতে পারেন। তখন আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় রবিবার (৪ আগস্ট) সভা ডাকা হয়েছে। সভায় হাসপাতালে লোকবল বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের