পুলিশের পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৯, ১২:২২আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৬:১৩

 




নাটোরে পুলিশ ভ্যানের সঙ্গে মাক্রোবাসের সংঘর্ষে একজন নিহত নাটোরে টহল পুলিশের পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ কথা জানান।

বড়াইগ্রাম সার্কেলের এএসপিসহ আহত তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মাক্রোবাস চালক শাহজাহান শেখ (৫০) মুন্সিগঞ্জ জেলার কাচারি ঘাট এলাকার ইমান আলীর ছেলে। 
বনপাড়া হাইওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, বুধবার সকাল সাতটার দিকে বড়াইগ্রাম থানা এলাকা থেকে বনপাড়া বাজারের দিকে টহলরত পুলিশের পিকআপটি আসছিল। এসময় মাইক্রোবাসটি নাটোরে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিল। মাইক্রোবাস চালক প্রথমে মহাসড়কের বাম দিকে মোড় নিলেও পরে ডান দিকে যাওয়া সময় বিপরীত দিক থেকে আসা পুলিশ পিকআপের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হয়। এ সময় পুলিশ পিকআপে থাকা বড়াইগ্রাম সার্কেলের এ এসপি হারুন অর রশিদ, দেহরক্ষী ইব্রাহিম হোসেন এবং চালক মোবারক আলী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সার্কেল এএসপি মাথায়,  চালক বুকে এবং দেহরক্ষী সামান্য আঘাত পেয়েছেন। সার্কেল এএসপিসহ আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


 

/জেবি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী