শিবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ২১:৫৭আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ২১:৫৮

বগুড়া বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা এক গৃহবধূকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে। তার নাম রওশন আরা (৫২)।  রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে রায়নগর ইউনিয়নের অনন্তবালায় এ ঘটনা ঘটে।  রাত ৯টায় শিবগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।  শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা গৃহবধূকে বঁটি দিয়ে গলার বাঁ পাশ কেটে ও মাথায় তিনটি কোপ দিয়ে হত্যা করেছে। হত্যায় ব্যবহৃত একটি বঁটি পাওয়া গেছে।

ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে রক্তমাখা একটি বটি পাওয়া গেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ হত্যার কোন ক্লু পাওয়া যায়নি; তদন্ত চলছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে।

এলাকাবাসী জানান, শিবগঞ্জ উপজেলার অনন্তবালা গ্রামের বাড়িতে শুধু শাহ আলম ও তার স্ত্রী হোসনে আরা থাকেন। এক ছেলে বিদেশে ও মেয়েকে করতকোলা গ্রামে বিয়ে দেওয়া হয়েছে। শাহ্ আলম বিকালে মাছ ধরতে বাইরে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরে স্ত্রীর লাশ দেখতে পান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের