জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৮

গ্রেফতার জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চকশ্যাম গ্রামের তারেক হোসেন (১৬) ও তার সহযোগী নওগাঁর ধামুরহাট উপজেলার পোড়ানগর গ্রামের মারুফ হোসেনকে (১২)গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ধর্ষণের এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, এলাকার ছোট যমুনা নদীতে মাছ ধরার সময় শিশুটিকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে তারেক। এ সময় মারুফ ধর্ষণে সহযোগিতা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি গেলে বিষয়টি জানাজানি হয়। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে শিশুটির বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন,‘ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় গ্রেফতার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের