পোরশা সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৬ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৮

নওগাঁ নওগাঁর পোরশা সীমান্ত থেকে মোসাহাক আলী (২৭) নাকের এক বাংলাদেশি গরু রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে পোরশার আরএস-২৩০/২৩১নম্বর পিলার থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। মোসাহাক আলী নিতপুর ইউনিয়নের চকবিষ্ণপুর কাঁটাপুকুর গ্রামের ইমাম হোসেনের ছেলে।

মোসাহাক আলীর বাবা ইমাম হোসেন জানান, ‘বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে মোসাহাক আলীসহ কয়েকজন আরএস-২৩০/২৩১নম্বর পিলার দিয়ে গরু আনতে ভারতে যায়। ভারত থেকে ফেরার পথে শুক্রবার ভোরে আড়াগাছী-ক্যাদারিপাড়া ক্যাম্পের ৬০ বিএসএফের দায়িত্বরত সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও মোসাহাক আলীকে আটক করা হয়।’

নিতপুর বিজিবি-১৬ ক্যাম্পের সুবেদার শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখবো। কয়েকজন ফোন দিয়ে এ ব্যাপারে আমাকে অবগত করেছে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’
‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?