জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৬

ট্রেনে কাটা

জয়পুরহাটে জিতেন্দ্রনাথ (৭৫) নামে এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আক্কেলপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত জিতেন্দ্রনাথের বাড়ি নওগাঁ’র বদলগাছি উপজেলার তাজপুর গ্রামে।

স্টেশন মাস্টার রুহুল আমিন জানান, গত শুক্রবার রাত পৌনে দু’টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেক্স ট্রেনটি তিলকপুর রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা যান। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে শনাক্ত করে মরদেহ বাড়ি নিয়ে যায়। 

সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি অনেক পড়ে জেনেছি।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম