ভিসা না পাওয়ায় পাকিস্তান দলের সঙ্গে যেতে পারেননি আমির

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০২৪, ১২:১৬আপডেট : ০৮ মে ২০২৪, ১২:১৬

আয়ারল্যান্ডে পুরো পাকিস্তান দল সফরে যেতে পারলেও তাদের সঙ্গে যেতে পারেননি মোহাম্মদ আমির। নির্ধারিত সময়ে ভিসা পাননি তিনি। ফলে সিরিজে তার অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে। 

যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা আমির দলের সঙ্গেই ভিসার আবেদন করেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভাষ্য অনুযায়ী বাকিরা সফরের পূর্বে ভিসা পেলেও আমির পাননি। তাই পাকিস্তানেই রয়ে গেছেন অভিজ্ঞ পেসার। এই অবস্থায় ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র বলেছেন, নির্ধারিত সময়ে ভিসা নিশ্চিত করণের বিষয়টি সম্পূর্ণ স্বাগতিক বোর্ডের দায়িত্ব। 

আয়ারল্যান্ড সফরেও খুব বেশি দিন থাকবে না পাকিস্তান। ১০ মে থেকে ১৪ মে তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। এই অবস্থায় সিরিজে আমির খেলতে পারবেন কিনা সেটা নিশ্চিত নয়। কারণ আমির কবে নাগাদ ভিসা পেতে পারেন, সেটা নিয়েও আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। 

পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের একজন সদস্য মোহাম্মদ ইউসাফও যথা সময়ে ভিসা পাননি। শেষ পর্যন্ত অবশ্য ভিসা পেয়ে দলের সঙ্গে যাত্রা করেছেন। 

আমির এর আগেও আয়ারল্যান্ড সফর করেছেন। ২০১৮ সালে আইরিশদের উদ্বোধনী টেস্ট ম্যাচে পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া এই পেসার এই বছরই প্রত্যাবর্তন করেছেন। চার বছর পর সম্প্রতি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ড সিরিজে।

/এফআইআর/      
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম