কাল সারদা পুলিশ একাডেমিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৪ আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি-ফোকাস বাংলা) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। তিনি রবিবার (১৫ সেপ্টেম্বর) আসবেন।

পুলিশ একাডেমি থেকে পাঠানো এক আমন্ত্রণপত্রে বলা হয়েছে, রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ একাডেমিতে আসবেন। এরপর সকাল ১১টায় তিনি অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন। পরে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করবেন। পরে তিনি নবীন এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেবেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন আহমদ জানান, অনুষ্ঠানে বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠান উপলক্ষে পুলিশ একাডেমি সেজেছে নতুন সাজে। রঙ-বেরঙের আলোকসজ্জা, বেলুন, ফেস্টুন ছাড়াও একাডেমির ভেতরে-বাইরে সবখানেই লেগেছে নতুনের রূপ। নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঢাকা হয়েছে পুলিশ একাডেমিসহ আশপাশের এলাকা।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
কলকাতায় মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
সর্বশেষ খবর
দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
প্রথম গুলিতে পড়ে গেলেন ডোবায়, সেখানে আরও দুটি গুলিতে হত্যা
প্রথম গুলিতে পড়ে গেলেন ডোবায়, সেখানে আরও দুটি গুলিতে হত্যা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কারাগারে মায়েদের সঙ্গে ৩০৩ শিশু, নিকটাত্মীয় বা শিশু পরিবারে রাখার সুপারিশ  
কারাগারে মায়েদের সঙ্গে ৩০৩ শিশু, নিকটাত্মীয় বা শিশু পরিবারে রাখার সুপারিশ  
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ