সিরাজগঞ্জে নার্সকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৬

সিরাজগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় একজন নার্স (১৭) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কুটিরচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ভিকটিমকে উদ্ধার করেন এলাকাবাসী। দুপুরে ভিকটিমের ভাই বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা করেন। মামলার পর পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার দুই জন হলো কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের দুলাল সেখের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং একই এলাকার মুকাদ্দেস আলীর ছেলে নাইমুল হক (২০)। মেহেদীসহ অপর দুই আসামি পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উল্লাপাড়ার একটি হাসপাতালের এক নার্সের সঙ্গে গত প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে কামারখন্দের কুটিরচর গ্রামের দুলাল সেখের ছেলে আশরাফুল। রবিবার সন্ধ্যায় বিয়ের কথা বলে আশরাফুল ওই নার্সকে কামারখন্দে নিয়ে আসে। এরপর ওই নার্সকে গ্রামের একটি  ইউক্যালিপটাস বাগানে নিয়ে ধর্ষণ করে আশরাফুল ও তার বন্ধুরা।

পরে সকালে স্থানীয়রা ওই নার্সকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ মেয়েটিকে তার স্বজনদের হাতে তুলে দেয়। এ ঘটনায় ভিকটিমের ভাই থানায় মামলা করলে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। চার আসামির মধ্যে দু’জনকে গ্রেফতার করে বিকালে আদালতে পাঠানো হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম