চাঁপাইনবাবগঞ্জে তিন হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৪

ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী (ছবি– প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত থেকে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জিয়ারুলকে (৪০) গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সীমান্তের পাকা ইউনিয়নের দশ রশিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার জিয়ারুল শিবগঞ্জ উপজেলার তের রশিয়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

লে. কর্নেল মাহবুবুর রহমান খান বলেন, ‘সকালে ওয়াহেদপুর সীমান্তের দশ রশিয়া ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে জিয়ারুলকে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার কাছে পাওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।’ তিনই আরও বলেন, ‘এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মাদক ব্যবসায়ী জিয়ারুলকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী