নাটোরে আ.লীগ নেত্রীকে বহিষ্কার

নাটোর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩০

শামীম আরা শিল্পি নৈতিক স্খলন, চাঁদাবাজি, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও মানহানিকর আচরণসহ বিভিন্ন অভিযোগে নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আরা শিল্পিকে দলীয় পদ ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে শহরের কান্দিভিটুয়া এলাকায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা শেষে এই বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের এমপি রত্মা আহমেদ এবং সাধারণ সম্পাদক বিউটি আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে দাবি করা হয়, গত ১১ সেপ্টেম্বর থেকে শহরের বিভিন্ন মানুষের মুখে মুখে শামীম আরা শিল্পির নৈতিক স্খলন সম্পর্কিত বিভিন্ন কথা শোনা যাচ্ছিল। এছাড়া তার বিরুদ্ধে নাটোর শহরে চাঁদাবাজি, বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ ধার নিয়ে পরিশোধ না করা, চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎসহ নানা অভিযোগ পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে জেলা মহিলা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে জরুরি সভা আহ্বান করা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে শামীম আরা শিল্পিকে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং মহিলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে স্থায়ীভাব বহিষ্কার করা হয়।

বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে এমপি রত্মা আহমেদ বলেন, কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা ও তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন অভিযোগ বিশ্লেষণ করে শিল্পিকে বহিষ্কার করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম