অন্তঃসত্ত্বা গৃহবধূকে যৌন হয়রানি, যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ

নাটোর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৩

সংঘর্ষ অন্তঃসত্ত্বা গৃহবধূকে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জন যুবলীগ এবং একজন আওয়ামী লীগ কর্মী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাসুদেবপুর এলাকায় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই ঘটনা ঘটে।

আহতরা হলো, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী কুদ্দুস ও তার ছেলে যুবলীগ কর্মী সোহান,  যুবলীগ কর্মী নয়ন ও তার ভাই শান্ত।

নলডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটন ও ওসি শফিকুর রহমান একথা জানিয়েছেন।

লিটন জানান, শুক্রবার বিকালে সাজিপাড়া এলাকার বাপ্পী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বাসুদেবপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে যুবলীগ কর্মী শোয়েব ও তার সঙ্গে থাকা ২-৩ বন্ধু ওই গৃহবধূকে যৌন হয়রানি (ইভটিজিং) করে। প্রতিবাদ করায় তারা বাপ্পীকে মারধর করে। পরে বাপ্পীর শ্বশুর লতিফ এগিয়ে এলে তাকেও তারা মারধর করে। বিষয়টি তারা কুদ্দুসকে জানালে তিনি মোবাইল করে নয়নকে ঘটনাস্থলে ডাকে। নয়ন সেখানে যাওয়ার পর কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে। এতে চার জন আহত হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের