চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৭

যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমানারা এ কথা জানান।

দণ্ডপ্রাপ্ত আসামি আজিজুল ইসলাম (৪৫) জেলার শিবগঞ্জ উপজেলার চকদৌলতপুর গ্রামের রইসুদ্দীনের ছেলে।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমানারা জানান, ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে নির্যাতিত গৃহবধূ মিশুকে করে বাড়ি ফেরার পথে চকদৌলতপুর জুমা মসজিদের কাছে মিশুকটি নষ্ট হয়ে যায়। পরে তিনি হেঁটে বাড়ি যাওয়ার পথে তাকে একা পেয়ে আজিজুল জোর করে পাশের এলাকায় নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে ২০১৭ সালের ২১ মার্চ আজিজুলকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। 

পরে, ২০১৭ সালের ৭ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গোলাম মোস্তফা আজিজুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে বিচারক আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী