শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি শাখা ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

রাবি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৭





আবু হাশেম ও আব্দুল হক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ। রবিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কার হওয়া দুই নেতা হলেন—বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল হক ও উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হাশেম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কার হওয়া দুই নেতা গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এর দায়ে কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এবং গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের মাস্টার্সের ছাত্র আব্দুর রহমান আশিকের রুমে গিয়ে চোখ তুলে নেওয়ার হুমকি দেয় বলে এই দুই নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে । এর বাইরেও তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম