নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই: রাজশাহী পানি উন্নয়ন বোর্ড

রাজশাহী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ২২:৫২আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২৩:১৫

 

রাজশাহী শহর রক্ষা বাঁধ ১০ কিলোমিটার শহর রক্ষা বাঁধই সুরক্ষিত বলে জানিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। এতে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে দাবি সংস্থাটির। তাদের দাবি, রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা পরিমাণে খুবই কম।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ মিটার রিডার এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার বিকাল-বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত) রাজশাহী পয়েন্টে মাত্র এক সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে কোনও পানি বৃদ্ধি পায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মা নদীতে পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ১৯ মিটার। যা বিপদসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগের দিন বুধবার সন্ধ্যায় ৬টায় রাজশাহী পয়েন্টে পদ্মা নদীতে পানির উচ্চতা ছিল ১৮ দশমিক ১৮ মিটার।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, মোট ১৭ কিলোমিটার বাঁধের মধ্যে ১০ কিলোমিটার শহর রক্ষা বাঁধ রয়েছে। এর মধ্যে শুধু টি-বাঁধ ও শ্রীরামপুরে পুলিশ লাইনের সামনে অংশ শহর রক্ষা বাঁধে পূর্ব সতর্কতার অংশ হিসেবে জিও ব্যাগ ফেলা হয়েছে, যেন স্থানটি দেবে না যায়। কারণ এই টি-গ্রোয়েন ও পুলিশ লাইনের সামনের অংশটি পুরনো নকশায় নির্মিত। নতুনভাবে নকশা করা হয়েছে। বন্যা শেষে নতুনভাবে টি-গ্রোয়েন ও পুলিশ লাইনের সামনের অংশের বাঁধ নির্মাণ করা হবে। তবে, এতে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই 

খোঁজ নিয়ে জানা গেছে, পানি বৃদ্ধির কারণে রাজশাহীর শহর রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শহরের টি-বাঁধ, শ্রীরামপুর ও বুলনপুরে শহর রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। টি-বাঁধ ও শ্রীরামপুরের পুলিশ লাইনের বাঁধ কিছুটা দেবে গেছে। সেসব স্থানে কয়েক হাজার জিও ব্যাগ ফেলে বাঁধগুলো সুরক্ষিত করার চেষ্টা করা হয়েছে।

রাজশাহী শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেন সিটি মেয়র
এদিকে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শহর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়রের সঙ্গে ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক। পরিদর্শনকালে মেয়র পদ্মা নদীর ভাঙন রোধ ও শহর রক্ষা বাঁধ নিয়ে আলাপ করেন।

অন্যদিকে নগরীর রিভার ভিউ হাই স্কুল মাঠে রাসিক এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মেয়র নগরীর নদীর তীরবর্তী এলাকার ২৮৫টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের