খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে দল বা সরকার হস্তক্ষেপ করবে না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৯, ২০:২০আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২০:৩৭

কথা বলছেন মোহাম্মদ নাসিম (ছবি– প্রতিনিধি)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোল বা জামিনে মুক্তির ব্যাপারে দল বা সরকার কোনও হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারাধীন। তিনি (খালেদা জিয়া) দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে আদালতের রায়ে কারাভোগ করেছেন।’

শনিবার (৫ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জে নির্মাণাধীন শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়িতে এ প্রকল্পের কাজ করছে। একাডেমিক ভবন ও হোস্টেল নির্মাল কাজের ৮০ ভাগ সম্পূর্ণ হয়েছে বলে সংশিষ্ট বিভাগ জানিয়েছে।

চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছে; দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ১৪ দল এবং জনগণ দুর্নীতিবিরোধী এ অভিযান সমর্থন করেছে। আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধু কন্যা যেভাবে জঙ্গি দমন করেছেন, দেশকে উন্নয়নের রোলমডেলে পরিণত করেছেন, ঠিক একইভাবে দুর্নীতিবিরোধী আন্দোলনে সফল হবেন।’

এসময় স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামমুজ্জামান আলো, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের